মালদা

ভরন পোশনের দাবি নিয়ে শিক্ষক ছেলের বিরুদ্ধে আদালতের দারস্থ্য বৃদ্ধ বাবা

খুব কষ্ট করে এককালীন চা বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ বহন করে ছেলে মানুষ করে, আজ সেই ছেলের জন্য ঘর ছাড়া বৃদ্ধ বাবা। সোমবার নিজের বড় ছেলে আনোয়ারুল হকের বিরুদ্ধে অভিযোগ জানান বাবা আকতার মোমিন(৫৫)। তিনি অভিযোগ করেন, শিক্ষক ছেলে ও পুত্রবধূ তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এমনকি তাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তার ভিটে বাড়িও লিখিয়ে নেয় বলে অভিযোগ করেছেন বৃদ্ধ বাবা। ইংরেজবাজার থানার ভবানীপুর গ্রামের ঘটনা| গত কয়েক বছর আগে তার স্ত্রী মারা যান। তার আরো দুটি বেকার ছেলেও রয়েছে তাঁর।এককালীন চা বিক্রি করে ছেলের পড়াশোনার খরচ চালিয়ে খুব কষ্ট করে তার সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন বলে জানান তিনি। কিন্তু এখন সেই ছেলেই করেছে ঘর ছাড়া। শেষ বয়সে নিজের পেটের দায়ে অসহায় অবস্থায় আদালতের দারস্থ হয়েছেন বৃদ্ধ বাবা|